হোয়াইট হাউসে তথ্য সরবরাহে একাট্টা প্রযুক্তি জায়ান্টরা

২৩ মার্চ, ২০২০ ১৫:১৪  
বিশ্বব্যাপী কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করতে আইবিএম, গুগল এবং মাইক্রোসফট এর মতো টেক জায়ান্টরা হোয়াইট হাউসকে বিপুল তথ্য সরবরাহ শুরু করেছে। রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য  জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, গুগল, অ্যামাজন এবং মাইক্রোসফটসহ টেক জায়ান্টরা করোনা ভাইরাস রোধে বিভিন্ন ভাবে অবদান রাখছে। আইবিএম'র গবেষণা পরিচালক ডারিও গিল জানিয়েছেন, "কোভিড-১৯ হাই পারফরম্যান্স কম্পিউটিং কনসোর্টিয়াম চালু করতে সহায়তা করছে আইবিএম।  এটি পাওয়ার - ১৬ পদ্ধতি তৈরির মাধ্যমে ৩৩০ পেটফ্ল্যাপের অধিক, ৭ লাখ ৭৫ হাজার সিপিইউ কোর, ৩৪ হাজার জিপিইউ এর মাধ্যমে অভূতপূর্ব কম্পিউটিং সুবিধা দেবে। এই কম্পিউটিং সিস্টেমগুলো গবেষকদের এপিডেমিওলজি, বায়োইনফরম্যাটিকস এবং আণবিক মডেলিংয়ে অবদান রাখবে। মাইক্রোসফট এআই ফর হেলথ প্রোগ্রামের গ্লোবাল হেড জন কাহান জানান, মাইক্রোসফট তাদের "কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলোর অ্যাক্সেস নিশ্চিত করতে চায়।" আইবিএম বলেছে, বিশ্বব্যাপী গবেষকদের কাছ থেকে নেওয়া তথ্য মূল্যায়নের জন্য এবং প্রকল্পগুলোরর সুপারকমপুটিং ক্ষমতাতে অ্যাক্সেসের জন্য আমরা কনসোর্টিয়াম অংশীদারদের সাথে কাজ করবে।